২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সুপারফ্যাক্টরিজ সিরিজে ওয়ালটন

ইলেকট্রনিক্স পণ্যের দেশি ব্র্যান্ড ওয়ালটনের `সফলতার গল্প’ এবার আসছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 01:43 AM

Updated : 02 Aug 2022, 03:00 PM

ওয়ালটন এক সংবাদ জ্ঞিপ্তিতে জানিয়েছে, আগামী শনিবার রাত সাড়ে ৮টায় চ্যানেলটির ‘সুপারফ্যাক্টরিজ’ সিরিজে ওয়ালটনের কর্মযজ্ঞ নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রচারিত হবে।

৪৪ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটিতে দর্শক ওয়ালটনের যাত্রা এবং এর পরিচালনা কার্যক্রম দেখতে পাবেন। এতে উঠে আসবে কীভাবে ইলেকট্রনিক্স ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য থেকে শুরু করে মোবাইল ফোন, ল্যাপটপ এমনকি এলিভেটর উৎপাদন, বিপণনসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে।

এ প্রসঙ্গে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ওয়ালটন অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে। বিশেষ করে প্রযুক্তিগত উৎকর্ষতায় বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ওয়ালটন। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে ওয়ালটন তথা বাংলাদেশের সফলতার গল্প আমরা দর্শক-শুভানুধ্যায়ীদের কাছে তুলে ধরতে চেয়েছি।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের এইচডি এবং এসডি উভয় ফরমেটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

২৬ ফেব্রুয়ারির পর প্রামাণ্যচিত্রটি যথাক্রমে ৬ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা, ১২ মার্চ রাত সাড়ে ৮টা, ১৩ মার্চ সকাল সাড়ে ১০টা, ১৯ মার্চ রাত সাড়ে ৮টা, ২৭ মার্চ সকাল সাড়ে ১০টা, ২ এপ্রিল সকাল সাড়ে ১০টা এবং ৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পুনঃপ্রচারিত হবে।