২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপ

মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 07:36 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের সবচেয়ে বড় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পৃষ্ঠপোষকতা দেবে শিল্প গ্রুপটি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবার লিগটির নাম রাখা হয়েছে ‘মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২২’। 

মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন সিজেকেএসের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ সভাপতি ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এ সময় সিজেকেএসের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল আহসান, নির্বাহী কমিটির সদস্য ও ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল হান্নান আকবর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস, সিজেকেএসএর সহ সভাপতি এহেছানুল হায়দার চৌধুরী (বাবুল), যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্যসহ ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে ইস্পাহানি বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ ও জাতীয় লিগসহ চট্টগ্রাম ও জাতীয় ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।