২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও তিন উপশাখা চালু

ঢাকা, চট্টগ্রাম ও ঈশ্বরদীতে তিনটি উপশাখা চালু করল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এসআইবিএল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 10:43 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম সোমবার প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি উপশাখা তিনটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকার নাখালপাড়ায় ১০৫তম, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজারহাটে ১০৬তম এবং পাবনার ঈশ্বরদীর আওতাপাড়ায় ১০৭তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক ও সামছুল হক; মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।