২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্লাক্সোজ-ডি’ এখন ‘গ্লুকোম্যাক্স-ডি’

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) তাদের পুষ্টিপণ্য ‘গ্লাক্সোজ-ডি’ নতুন পরিচয়ে ‘গ্লুকোম্যাক্স-ডি’ নামে বাজারে এনেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 09:31 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

দ্রুত ও কার্যকরী শক্তির উৎস ‘গ্লুকোম্যাক্স-ডি’ দৈনন্দিন ক্লান্তি, অবসাদ দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানায়, গ্লুকোম্যাক্স ডি নামে এই পণ্যটি বাজারে এখন পাওয়া যাচ্ছে।

‘গ্লুকোম্যাক্স-ডি’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান আগামী বছরগুলোতেও ইউনিলিভারের প্রচারে যুক্ত থাকবেন বলে জানানো হয়েছে।

নতুন নামকরণের ক্ষেত্রে গবেষণার পাশাপাশি ভোক্তাদের মতামতও নেওয়া হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর ‘গ্লুকোম্যাক্স-ডি’ নামটিই চূড়ান্তভাবে বাছাই করা হয়।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মিনহাজ বলেন, “আমাদের ব্যবসায়িক ভাবনার মূলকেন্দ্রে রয়েছে পুষ্টিসম্মত পণ্য উৎপাদনের প্রয়াস এবং স্বাস্থ্য-সম্মত জীবন-যাপনের জন্য ভোক্তারা বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে আমাদের ব্র্যান্ডগুলোর ওপর আস্থা রেখে চলেছেন।

“দায়বদ্ধতার অংশ হিসেবেই আমরা ভোক্তাদের তাদের সাধ্য অনুযায়ী মানসম্পন্ন পুষ্টিপণ্য সরবরাহ করে যাচ্ছি। ব্র্যান্ড হিসেবে ভবিষ্যতে নিজেদের অবস্থান আরো সুসংহত করতে আমরা ‘গ্লাক্সোজ-ডি’কে ‘গ্লুকোম্যাক্স-ডি’ নামে নতুনভাবে ব্র্যান্ডিং করেছি।”