২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রিহ্যাব ফেয়ার আয়োজনে সঙ্গী সিপিডিএল

আবাসন খাতের কোম্পানি সিপিডিএল চট্টগ্রামের সীমানা ছাড়িয়ে রাজধানীতে যাত্রা শুরুর লক্ষ্যে ঢাকা রিহ্যাব ফেয়ার আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 12:59 AM

Updated : 08 Apr 2022, 12:03 AM

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ারে কো-স্পন্সর হিসেবে যোগ দেওয়ার কথা সিপিডিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, “সিপিডিএল রাজধানীর পল্টন, বসুন্ধরা, ভাটারা এবং উত্তরার মত বেশ কিছু সেরা লোকেশনে আধুনিক নির্মাণ শৈলীর আবাসিক ও কমার্শিয়াল প্রকল্প নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। রিহ্যাব মেলায় এসব প্রকল্পে গ্রাহকদের বিপুল আগ্রহ ও সাড়া পেয়েছে সিপিডিএল।”