২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপায়ণ হারমনি ফ্লাট মালিকদের বুঝিয়ে দিল রূপায়ণ হাউজিং

আবাসিক খাতের প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং আরেকটি নতুন আবাসিক ভবন রূপায়ণ হারমনি গ্রাহকদের কাছে বুঝিয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 04:58 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

রাজধানী ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত এ ১৪তলা ভবন গত মঙ্গলবার এর ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশেনর কাছে বুঝিয়ে দিয়েছেন রূপায়ণ হাউজিংয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান দেওয়ান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, ধানমণ্ডি আবাসিক এলাকায় ৩০ ফুট রোডের সঙ্গে ১৫ কাঠা জমির উপর তৈরি করা হয়েছে এ ভবন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিংয়ের কনস্ট্রাকশন বিভাগের প্রধান আনোয়ার হোসেন, কাস্টমার রিলেশনশিপ বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম, রূপায়ন গ্রুপের হেড অব মার্কেটিং তানভীর আহসান তন্ময়, রূপায়ন হারমনির ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশেনর সভাপতি মুস্তফা ফেরদৌস ওয়াহিদ, সম্পাদক আবুল কালাম আজাদ ও কোষাধ্যক্ষ মুখলেসুর রহমান।