২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

গুলশানে খুললো ‘ইউসিবি তাকওয়া' শাখা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা ‘ইউসিবি তাকওয়ার' শাখা চালু হল ঢাকার গুলশানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 11:15 PM

Updated : 02 Aug 2022, 06:40 PM

বৃহস্পতিবার বলা হয় পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে যাত্রা শুরু করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২১৩তম ‘ইউসিবি তাকওয়া ইসলামিক ব্যাংকিং’ শাখা।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার এ শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক মূল্যবোধের নিরিখে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার প্রচুর গ্রহণযোগ্যতা রয়েছে। সে ধারাবাহিকতায়, ইউসিবি তার বহুমুখী সেবা ও পণ্যের সম্ভারে সংযোজন করেছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা ইউসিবি তাকওয়া।”

ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, নাবিল মুস্তাফিজুর রহমান, আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মোহম্মদ হাবিবুর রহমান, এটিএম তাহমিদুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গতবছর অক্টোবরে তাদের ইসলামিক ব্যাংকিং সেবা ‘ইউসিবি তাকওয়া’র আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয়।