২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরো বাইক কিনে টাটা ইন্ডিগো গাড়ি জিতলেন সোহেদ

হিরো বাইক মেলা থেকে হিরো মটরসাইকেল কিনে টাটা ইন্ডিগো গাড়ি জিতেছেন এক ক্রেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 07:44 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

সোহেদ আহমদ নামে এই ক্রেতার হাতে গত মঙ্গলবার গাড়িটি তুলে দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিটল নিলয় গ্রুপ।

১ অক্টোবর থেকে বাংলাদেশে চলছে এই মেলা, যেখানে প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য রয়েছে মটরসাইকেল কিনে গাড়ি জেতার সুযোগ।

দ্বিতীয় সপ্তাহের বিজয়ী সোহেদের হাতে সিলেটের খান প্যালেস কনভেনশন হলে পুরস্কার তুলে দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

এসময় এইচএমসি এল নিলয় বাংলাদেশ লিমিটেডের সিওও নগেন্দ্র দুবেদি ও নিলয় মটরস লিমিটেডের সিএমও আবু আসলাম উপস্থিত ছিলেন।