ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা, আত্মসমর্পণের পর কারাগারে দুই মালিক
জ্যেষ্ঠ প্রতিবেদক ও আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2021 06:20 PM BdST Updated: 17 Aug 2021 06:42 PM BdST
-
দীর্ঘ সময় পরও পণ্য কিংবা অগ্রিম অর্থ ফেরত না পাওয়ায় গুলশানে ই-অরেঞ্জ অফিসের সামনে সোমবার দিনভর বিক্ষোভ করে গ্রাহকরা।
-
পণ্য কিংবা অগ্রিম অর্থ ফেরত না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
গুলশান থানায় মঙ্গলবার সকালে মামলা দায়েরের পর বিকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান।
তাদের পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাধারণ সম্পাদক হযরত আলী।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক শুনানি নিয়ে দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. জাফর আহেমদ।
এর আগে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় ই-অরেঞ্জের পাঁচ মালিক-পরিচালকের বিরুদ্ধে মামলা করেন তাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি।
৩৭ জন গ্রাহকের পক্ষে তিনি এই মামলা করেন বলে গুলশান থানার ওসি আবুল হাসান জানান।
মামলায় সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমান ছাড়াও আসামি করা হয়েছে আমানুল্লাহ, বিথী আকতার, কাওসার নামের তিনজনকে।
পণ্য-টাকা ফেরত দিচ্ছে না ই-অরেঞ্জ, গ্রাহকদের বিক্ষোভ
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পণ্য সরবরাহ না করে এক লাখ গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
“গত ২৮ এপ্রিল থেকে বিভিন্ন সময়ে অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয় করার জন্য উল্লেখিত পরিমাণ টাকা প্রদান করা হলেও নিদিষ্ট সময়ে পণ্য না দিয়ে বারবার নোটিসের নামে প্রতারণা করে আসছে।”
মামলার বাদী তাহেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোনিয়া মেহজাবিন নিজেকে প্রতিষ্ঠানের সিইও পরিচয় দেন। তার স্বামী মাসুকুরও এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।
“আমরা শুনেছি প্রতিষ্ঠানটি বিথী আকতারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই বিথী আক্তার আবার তাদের আত্মীয়।”
এ ব্যাপারে পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার আসাদুজ্জামান বলেন, “এই প্রতারণার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অগ্রিম টাকা দিয়েও দীর্ঘ সময় ধরে পণ্য বুঝে না পাওয়ায় সোমবার দিনভর প্রতিষ্ঠানটির গুলশানের কার্যালয়ের দিনভর বিক্ষোভ করেন গ্রাহকরা।
প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ এবং কর্মকর্তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন গ্রাহকরা।
-
তেল ও চিনির দাম আন্তর্জাতিক কারণে বেড়েছে: বাণিজ্যমন্ত্রী
-
ঢাকা-কলকাতা ইউএস-বাংলার ফ্লাইট শুরু ২১ অক্টোবর
-
পেঁয়াজের দামে ‘কারসাজি’ নিয়ে এফবিসিসিআই সভাপতির ক্ষোভ
-
এবার সার্ভার বন্ধ ইভ্যালির
-
বায়স্কোপ ও মাইজিপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
মোবাইল ইন্টারনেট: ছন্দপতনের ১২ ঘণ্টা
-
লাইফবয় ও ব্র্যাকের ‘হাত ধোয়া’ ক্যাম্পেইন শুরু
-
মুরগির দাম বাড়ছে লাফিয়ে
-
তেল ও চিনির দাম আন্তর্জাতিক কারণে বেড়েছে: বাণিজ্যমন্ত্রী
-
ঢাকা-কলকাতা ইউএস-বাংলার ফ্লাইট শুরু ২১ অক্টোবর
-
পেঁয়াজের দামে ‘কারসাজি’ নিয়ে এফবিসিসিআই সভাপতির ক্ষোভ
-
এবার সার্ভার বন্ধ ইভ্যালির, কারাগার থেকে ‘আশ্বাস’ এমডির
-
বায়স্কোপ ও মাইজিপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
লাইফবয় ও ব্র্যাকের ‘হাত ধোয়া’ ক্যাম্পেইন শুরু
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





