২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংক’ স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২১-এ ‘বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংক’ এর স্বীকৃতি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 12:15 AM

Updated : 02 Aug 2022, 06:05 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।  

গত তিন বছরের মধ্যে ব্যাংকটি তৃতীয়বারের মতো এই পুরস্কারটি পেল বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ বছরে সাতটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

এছাড়া ব্যাংকটি ২০২০ সালে সর্বোচ্চ পরিমাণ সিএসআরে অবদান রাখা আন্তর্জাতিক ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে স্বীকৃতি লাভ করে।

২০২১ সালের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ কোভিড-১৯ এর প্রভাব মোকাবেলার লক্ষ্যে ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে।

তারা বলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে দেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাহকদের পক্ষ থেকে ৭ হাজার পরিবারে খাদ্য বিতরণ     

মহামারী: স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাড়ে ১৩ কোটি টাকার সহায়তা  

নতুন পুরস্কার লাভের প্রতিক্রিয়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “বাংলাদেশের দীর্ঘতম সেবা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় বিশ্বাস করি, আমাদের জাতির জন্য যা কিছু মঙ্গলজনক, তা দীর্ঘমেয়াদে ব্যাংকের পক্ষেও শুভবার্তা বয়ে আনবে। এই বিশ্বাসের উপর নির্ভর করেই আমরা ব্যাংকের সকল পরিকল্পনা গ্রহণ করে থাকি।

“আজকের প্রাপ্ত এই অ্যাওয়ার্ডটি আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এই অর্জনকে সম্ভবপর করে দেওয়ার জন্য আমি আমাদের গ্রাহক, রেগুলেটর এবং বৃহৎ ইকোসিস্টেমের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ইউরোমানি ব্যবসায় ও ফাইন্যান্স সংক্রান্ত একটি মাসিক সাময়িকী। এটি সর্বপ্রথম ১৯৬৯ সালে প্রকাশিত হয়।

ইউরোমানি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে নিয়ে প্রতি বছর একটি অ্যাওয়ার্ড ইভেন্ট আয়োজন করে।