২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু-কিশোরদের জন্য ‘অলটাইম জুনিয়র শেফ’ ক্যাম্পেইন

জনপ্রিয় বেকারি ব্র্যান্ড অলটাইম নিয়ে এল ‘জুনিয়র শেফ’ কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 10:02 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

এ কর্মসূচিতে ৮ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা অলটাইম ব্রেড দিয়ে খাবার তৈরি করে সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিলে পাবে পুরস্কার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অলটাইম জানায়, বিজয়ীদের দুরন্ত বাইসাইকেল, ভিশন মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলিসহ আরও অনেক কিছু পুরস্কার হিসেবে দেওয়া হবে।

১০ জুলাই শুরু হয়ে এ কর্মসূচি ৩১ জুলাই পর্যন্ত চলবে।

অলটাইমের মহাব্যবস্থাপক (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, “করোনার কারণে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের স্কুল বন্ধ। এছাড়া নতুন করে সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় শিশুরা অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছে। তারা যেন একঘেয়েমি কাটাতে সৃজনশীল বিভিন্ন কাজে যুক্ত হয়, এজন্য উৎসাহ দিতে এ কর্মসূচির আয়োজন।”

অলটাইমের ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, “কর্মসূচিতে অংশ নিতে শিশু-কিশোরদের অলটাইম ব্রেড দিয়ে মজাদার সব খাবার তৈরি করতে হবে। এরপর তৈরি খাবারের সাথে অলটাইম ব্রেডের প্যাকেটসহ সেলফি কিংবা ভিডিও অলটাইমের ফেইসবুক পেজে কমেন্টে কিংবা ইনবক্সে পাঠাতে হবে। সেখান থেকে বিজয়ী ঘোষণা করা হবে।”