২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নগদ’ এর ‘লাভ বেশি’ ক্যাম্পেইন চালু

খরচ ও ব্যবহার ‍সুবিধার দিক বিবেচনায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ব্যবহারে গ্রাহক সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন বলে দাবি করছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 10:45 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

সবার সামনে এই বিষয় তুলে ধরতে সম্প্রতি ‘দেশি নগদ-এ লাভ বেশি’ শিরোনামে একটি ক্যাম্পেইন চালু করেছে এমএফএস প্রতিষ্ঠানটি।

নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় সবচেয়ে কম খরচে মোবাইল ফোনের বিভিন্ন প্যাকেজ কেনা, অনলাইনে সুবিধাজনক কেনাকাটা থেকে শুরু করে কোনো রকম বাড়তি খরচ ছাড়াই পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেটসহ সকল পরিষেবার বিল দেওয়া যাচ্ছে নগদ এর মাধ্যমে।

বীমার প্রিমিয়াম ‘নগদ এ জমা দিলে আছে ক্যাশব্যাক।

পাশাপাশি যেকোনো ভিসা ও মাস্টার কার্ড থেকে নগদ ওয়ালেটে টাকা যুক্ত করা এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলেও ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে নগদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের প্রায় ২০ হাজার মার্চেন্টে পেমেন্টের ব্যবস্থা করেছে নগদ। এ সাত শতাধিক ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটার বিল দেওয়া যাচ্ছে এই সেবা ব্যবহার করে।

এর বাইরে দুই শতাধিক ইন্টারনেট কোম্পানির বিল দেওয়া, আড়াইশ’র ওপরে স্কুল-কলেজের টিউশন ফি প্রদান এখন চাইলেই নগদ এর মাধ্যমে দেওয়া সম্ভব।

নগদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতসব লাভের পর সঞ্চয়েও আছে লাভ। সঞ্চয়ে এখন দেশের সবচেয়ে বেশি সাড়ে ৭ শতাংশ হারে মুনাফা দিচ্ছে ‘নগদ’।

নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “দেশের সাধারণ মানুষের জন্য একটি উপযুক্ত ডিজিটাল জীবন নিশ্চিত করতে কাজ করছি আমরা।

“একটি সফল ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করাই আমাদের লক্ষ্য। আর সেটি করতে ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করাই হলো একমাত্র উপায়।“

নগদ এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক গার্মেন্টস কারখানা তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে। ৩৩টি দাতব্য প্রতিষ্ঠানও মানুষের অনুদান-সহায়তার ‘নগদ’-এর মাধ্যমেই সংগ্রহ করছে।

২০১৯ সালের ২৬ মার্চ বাণিজ্যিক সেবা শুরু করা প্রতিষ্ঠানটি মাত্র দুই বছরে ৫ কোটি ২০ লাখ গ্রাহকের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পুরনো খবর:

কারিগরি শিক্ষা ও মাদ্রাসার অনুদান পৌঁছে দেবে ‘নগদ’