২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে ট্রেজারি চালানে দেওয়া যাবে সরকারি রাজস্ব ও ফি

ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে এখন থেকে স্বয়ংক্রিয় ট্রেজারি চালানে সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 11:39 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

এই সেবার মাধ্যমে আয়কর ও পাসপোর্ট ফিসহ ১৯৬ ধরনের সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে ঢাকার ২০টি শাখায়  এবং পর্যায়ক্রমে ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে এই সেবা দেওয়া হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অর্থ বিভাগের উপ-সচিব ড. মোহাম্মদ হোসেন ও সিনিয়র আইটি কনসালট্যান্ট মোঃ শরিফুর রহমান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবীবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোঃ মাহবুব আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।