২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সহচর জহিরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, গণপরিষদের সাবেক সদস্য এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 07:10 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জহিরুল ইসলাম সোমবার বিকেল পৌনে ৩টায় চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে বড় ছেলে জাহেদুল ইসলামের বাসায় মারা যান বলে মেজ ছেলে রাশেদুল ইসলাম জানিয়েছেন।

৮১ বছর বয়সী প্রবীণ এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বাদ জোহর কক্সবাজার বায়তুস সড়ক মসজিদে জানাজা শেষে তাকে বায়তুস সড়ক এলাকাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে ছেলে রাশেদুল জানিয়েছেন।