৪০ হাজার দুঃস্থ পরিবারে মি. নুডল্স বিতরণ
করোনাভাইরাস মহামারীর ব্যাপক সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা হিসাবে মি. নুডল্স বিতরণ করা হচ্ছে।
রোববার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চলমান ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় নুডল্স ব্রান্ড মি. নুডল্স।
সম্প্রতি মি. নুডল্স এর পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে ৪০ হাজার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসাবে নুডল্স বিতরণ করা হয়েছে।
মি. নুডল্স এর ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) তোষণ পাল বলেন, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্তমানে সাধারণ ছুটি চলছে। এর ফলে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন।
“অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সহায়তার জন্য আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও আমাদের এ রকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
