২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সেল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা

এয়ার কন্ডিশনারে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 06:01 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

ক্রেতারা মার্সেলের যে কোনো মডেলের স্প্লিট এসি কিনলে এ সুবিধা পাবেন। সেই সঙ্গে ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি পাচ্ছেন ক্রেতারা। নন-ইনভার্টার এসির কম্প্রেসরের গ্যারান্টি সুবিধা ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করেছে মার্সেল।

সম্প্রতি রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় মার্সেলের কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, আনুষঙ্গিক যন্ত্রাংশ ও কাঁচামালের সমন্বয়ে উচ্চ গুণগতমানের এসি তৈরি করছে মার্সেল। এসির মান উন্নয়ণয়ে মার্সেলের রয়েছে শক্তিশালী আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) টিম। যারা প্রতিনিয়ত এসির ডিজাইন এবং মান নিয়ে গবেষণা করছেন।

কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে, এসির মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মার্সেল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়া হচ্ছে।

মার্সেল এসিতে ব্যবহৃত ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর বিদ্যুৎ সাশ্রয় করে ৬০ শতাংশ পর্যন্ত। গ্রাহকরা মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন মার্সেলের আইওটি বেজড স্মার্ট এসি। জানতে পারবেন এসির দৈনিক বা মাসিক বিদ্যুৎ খরচের পরিমাণ। ভয়েস কমান্ডের মাধ্যমে এসি চালু, বন্ধ, শীতাতপ মাত্রা বাড়াতে বা কমাতে পারবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইভা রিজওয়ানা নিলু, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার ও মোহাম্মদ রায়হান, এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, হেড অব সেলস সাখাওয়াৎ হোসেন এবং এসির চিফ টেকনিক্যাল অফিসার ওয়াল্টার কিম। 

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও উদয় হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও মো. কামরুজ্জামান, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জাকির, এসির গবেষণা ও উন্নয়ণ (আরএন্ডডি) বিভাগের প্রধান সন্দীপ বিশ্বাস প্রমুখ।