২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয়বারের মতো গণশুনানিতে যাচ্ছে বিটিআরসি

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে তৃতীয়বারের মতো গণশুনানি করতে যাচ্ছে বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 12:24 AM

Updated : 18 Aug 2022, 02:40 PM

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, বাংলাদেশ ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিদের জন্য এ গণশুনানির ব্যবস্থা করা হয়েছে।

বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩০ মার্চ সোমবার সকাল ১০টায় আইইবি অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ১৭ মার্চের মধ্যে অনলাইনে বিটিআরসি ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।রোববার দিবাগত মধ্যরাত থেকে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

গণশুনানিতে অংশগ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য বা প্রশ্ন বা উপদেশ ইত্যাদি ফরমের নির্দিষ্টি স্থান পূরণপূর্বক ১৭ মার্চের মধ্যে নিবন্ধন করার পর প্রেরণ করার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

শুধু বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন বা বক্তব্য উপদেশ (বাছাইকৃত) প্রদানদারীদের ফিরতি ই-মেইলের মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানায় বিটিআরসি।

অংশগ্রহণকারীদের অবশ্যই বিটিআরসি থেকে নিশ্চিতকরণ ই-মেইল এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন বিটিআরসি।

২০১৬ সালের নভেম্বরে বিটিআরসি প্রথম গণশুনানির আয়োজন করেছিল। এর পর ২০১৯ সালের জুনে গণশুনানি আয়োজন করে সংস্থাটি।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা কলড্রপ, প্যাকেজ ‘প্রতারণা’ ও এসএমএসে অসন্তুষ্টি নিয়ে কথা বলে আসছেন অংশগ্রহণকারীরা।

পুরনো খবর:

কলড্রপ, প্যাকেজ ‘প্রতারণা’ ও এসএমএসে অসন্তুষ্টি
বিটিআরসির গণশুনানিতে পুরনো অভিযোগই আবার, এবারও আশ্বাস