২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেয়ালা ক্যাফের নতুন সংযোজন ‘হাই টি’

শহুরে ভোজন রসিকদের সৌখিন রেস্তোরাঁ ‘পেয়ালা ক্যাফে’ তাদের মেন্যুতে যোগ করেছে ব্রিটিশ ঘরানার ‘হাই টি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2020, 11:46 PM

Updated : 10 Oct 2022, 06:51 PM

মেক্সিকান, থাই, ভারতীয় ও বাংলাদেশি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও সালাদ র‍্যাপের মোড়কে পরিবেশনের জন্য পরিচিত হয়ে উঠছে পেয়ালা ক্যাফে।

এবার নিজেদের খাবারে ভিন্নমাত্রা যোগ করতে পেয়ালা নিয়ে এসেছে ‘হাই টি’।

বিকালে নাস্তার টেবিলে বিভিন্ন খাবারের পাশাপাশি চায়ের উপস্থিতির সংস্কৃতি ব্রিটেনে ‘হাই টি’ হিসাবে পরিচিত।

গুলশান ২-এর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত পেয়ালার ফ্ল্যাগশিপ আউটলেটে সম্প্রতি সংবাদ সম্মেলন করে ‘হাই টি’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এমজিএইচ রেস্টুরেন্টের কর্মকর্তা আরিফ মুস্তফা।

তিনি বলেন, “পেয়ালা ক্যাফে মানুষকে অবসর কাটানোর চমৎকার সুযোগ এনে দিয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে পেয়ালার নতুন সংযোজন হাই টি শুরু হয়েছে।”

অনুষ্ঠানে জানানো হয়, হাই টি’তে পেয়ালার জনপ্রিয় সব খাবার, ‘ছোট চিকেন র‍্যাপ’, ‘ছোট সালাদ র‍্যাপ’ এবং ‘এগ কাটসু স্যান্ডু’ ইত্যাদির পাশাপাশি নানা রকম ডেজার্ট, যেমন- গোলাব জামুন চিজকেক, সাউদার্ন রেড ভেলভেট কেক এবং অন্যান্য উল্লেখযোগ্য খাবারও থাকবে। সাথে ক্রেতারা নিজেদের পছন্দমতো পেয়ালার যে কোনো ফ্লেভারের ‘চা’ বেছে নিতে পারবেন।

এমজিএইচ গ্রুপের তত্ত্বাবধানে ডিসিসি-২ (ওয়েস্টিনের বিপরীত পাশে) এ পেয়ালা ক্যাফে যাত্রা শুরু করে। বর্তমানে পেয়ালা ক্যাফে কাওরান বাজার (সোনারগাঁও হোটেলের বিপরীত পাশে) এবং কামাল আতাতুর্ক এভিনিউ (গুলশান ২)-এ আউটলেট চালু করেছে।

খুব দ্রুতই নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে পেয়ালা কর্তৃপক্ষ।