২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সাউথ বাংলা ব্যাংক

যশোরের বেনাপোলে শাখা খুলেছে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স-এসবিএসি ব্যাংক। এটি ব্যাংকটির  ৮১তম শাখা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2019, 03:49 PM

Updated : 18 Aug 2022, 06:19 PM

রোববার যশোর-বেনাপোল হাইওয়ে রোডের রহমান চেম্বারে ব্যাংকের সাবেক পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমান শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান হাফিজুর রহমান, যশোর শাখার ব্যবস্থাপক সাজেদুল আলম খান, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক শাহিদুর রহমান, ভবন মালিক বেগম শাহিদা রহমান সেতু, বেনাপোল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আলমগীর কবিরসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোস্তফা জালাল উদ্দিন আহমেদ বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহকদের রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা দেওয়া হচ্ছে।এছাড়া ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রপ্তনির সকল সুবিধা।

“সেবার মাধ্যমে আমরা ইতোমধ্যে সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। অর্থ স্থানান্তর, যেকোনো কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধসহ বিকাশে সহজে টাকা পাঠাতে আমরা মোবাইল ওয়ালেট সার্ভিস ‘বাংলাপে’  চালু করেছি।

“যা লেনদেন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত ও প্রশংসিত হয়েছে। আমাদের ব্যাংকে রয়েছে, দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার পরিচালনা পর্ষদ। তাদের দিকনির্দেশনায় ব্যাংকটি সঠিক পথে এগিয়ে চলছে।”