বিজয় দিবসে ডেইলি শপিংয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিজয় দিবস উপলক্ষে একটি শোরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ডেইলি শপিং।
বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাজধানীর উত্তরায় ‘ডেইলি শপিং’ শোরুমে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় স্থানীয় ২৫ শিশু অংশ নেয়। তাদের মধ্য থেকে সেরা তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।
রিটেইল চেইনশপ ডেইলি শপিং থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারেন ক্রেতারা।
বর্তমানে রাজধানীর বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৪৫টি শোরুম চালু আছে।
