অর্থপাচার রোধে প্রাইম ব্যাংকের সম্মেলন
অর্থপাচার প্রতিরোধে সম্মেলন করেছে প্রাইম ব্যাংক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ম, সম্প্রতি ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে এবং ব্যাংকের সকল শাখার মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার অংশগ্রহণে ওই সম্মেল হয়।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘বামলকো সম্মেলন-২০১৯’ শীর্ষক ওই অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড জাকির হোসেন চৌধুরী এবং উপ-পরিচালক রোকন-উজ-জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা গোলাম রব্বানী, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কনজ্যুমার ব্যাংকিং প্রধান এএনএম মাহফুজ।
