বিমানের ২০০ কোটি টাকা মূল্যের বেদখল সম্পত্তি উদ্ধার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেদখল হওয়া প্রায় ২০০ কোটি টাকা মূল্যমানের জমি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সরাসরি তত্ত্বাবধানে নির্বাহী হাকিম জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১৩ কাটা ৮ ছটাক জমি দখলমুক্ত করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৭ সালের ১২ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত নবসৃষ্ট ৬, ৮ ও ১০ প্লটের এ জমি বিমানকে ৯৯ বছরের জন্য ইজারা দিয়েছিল। পরে ১৯৮৯ সালের ২৬ জুন কতিপয় ভূমিদস্যু জায়গাটি বেআইনিভাবে দখল করে।
বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের নজরে এলে তিনি বেদখলকৃত জায়গাটি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।
