২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির ১৮৯তম শাখা কেন্দুয়ায়

নেত্রকোণার কেন্দুয়ায় শাখা খুলেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 05:37 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

এটি ব্যাংকের ১৮৯তম শাখা।

সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল শাখাটির উদ্বোধন করেন বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান বজল আহমেদ, এসইভিপি এবং কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামানসহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক- ইউসিবি দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে বলে বিজ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়েছে।