২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমসির দুই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

এসএমসি এন্টারপ্রাইজের দুটি পণ্য এসএমসি ড্রিংকিং ওয়াটার ও স্মাইল বেবি ডায়াপারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 01:59 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

রোববার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান।

দীর্ঘ ৪৫ বছর ধরে ওরস্যালাইনসহ বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে আছে এসএমসি। স্বল্প সময়ের মধ্যেই কোম্পানিটির উৎপাদিত বোতলজাত পানি বাজারে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “এসএমসির পণ্যের কথা নতুন করে বলার কিছু নেই। যখন থেকে বোঝার বয়স হয়েছে তখন থেকে এসএমসিকে চিনে আসছি। এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি আমাদের পথচলা সুন্দর হবে। ”

এসএমসির পক্ষ থেকে বলা হয়, কোম্পানির দুটি পণ্য এসএমসি ড্রিংকিং ওয়াটার ও স্মাইল বেবি ডায়াপারের জন্য সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পেয়ে তারা গর্বিত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার শামীম রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।