২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং স্মার্ট প্লাজায় শপিং মোবারক অফার

ঈদ উৎসবকে সামনে রেখে স্যামসাং পণ্যের বিপণি স্যামসাং স্মার্ট প্লাজায় চলছে শপিং মোবারক অফার। গাড়ি, নগদ মূল্যছাড়, ক্যাশব্যাকসহ নানা অফার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 08:35 PM

Updated : 10 Oct 2022, 09:09 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসাং স্মার্ট প্লাজায় টিভি বা যেকোন হোম অ্যপ্লায়েন্স পণ্য কিনে একজন ভাগ্যবান ক্রেতা পেতে পারেন ব্রান্ড নিউ গাড়ি। তাছাড়া এই ঈদে স্যামসাং কিউএলইডি টিভিতে দুই লাখ টাকা পর্যন্ত ছাড়, ইউএইচডি টিভিতে এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়, ফোরকে ইউএইচডি টিভি কিনে স্ক্রাচকার্ডে জিতে নিতে পারেন ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

এছাড়া স্মার্ট টিভিতে ৪৩ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং বেসিক এলইডি টিভিতে সাত হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পুরাতন টিভি বদলে নতুন টিভির সাথে ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নেওয়ার সুযোগ থাকছে।

স্যামসাং স্মার্ট প্লাজায় সাইড বাই সাইড ফ্রিজে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় ও নিশ্চিত গিফট বক্স। নির্দিষ্ট মডেলের সাইড বাই সাইড ফ্রিজের সাথে স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন ফ্রি।

ফেয়ার গ্রুপের একটি অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশে স্যামসাং-এর কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদক, অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক।

২০১৬ সালে যাত্রা শুরু করা ফেয়ার ইলেকট্রনিক্সের অধীনে বাংলাদেশে ৯০টি আউটলেট পরিচালিত হয় যা ‘স্যামসাং স্মার্ট প্লাজা’ নামে পরিচিত।