লাফার্জহোলসিম-নেসলে বাংলাদেশের চুক্তি
সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এক চুক্তি করেছে ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি নেসলে বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী লাফার্জহোলসিম বাংলাদেশ নিজস্ব জিওসাইকেল প্রকল্পের আওতায় নেসলে বাংলাদেশের সব ধরনের পরিত্যক্ত পণ্য প্রক্রিয়াজাত করা হবে।
রোববার লাফার্জ হোলসিম বাংলাদেশের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
