২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের এলেঙ্গায় আল-আরাফাহ্ ব্যাংক

টাঙ্গাইলের এলেঙ্গায় শাখা খুলেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2018, 05:56 PM

Updated : 19 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকের ১৬৫তম এই শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা জানানো হয়।

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আমির উদ্দিন প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনের জোনাল হেড মঞ্জুরুল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালিহাতি সার্কেল টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, ব্যবসায়ী মঞ্জুরুল কাদের বাবু ও আব্দুল হালিম সরকার বক্তব্য দেন।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কালিহাতি থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।