২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন

মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৩ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 01:04 AM

Updated : 19 Aug 2022, 02:34 PM

এই ক্যাম্পেইনের আওতায় মার্সেল পণ্য কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি টিভিসহ অন্যান্য পণ্য অথবা নিশ্চিত ক্যাশব্যাক।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা এসব সুবিধা পাবেন মার্সেলের ফ্রিজ, টিভি ও এসি কিনলে।

মার্সেলের যে কোনো শোরুম থেকে ক্রেতারা প্রতিবার ফ্রিজ, টিভি ও এয়ার কন্ডিশনার কিনে রেজিস্ট্রেশন করলেই ফিরতি এসএমএসে ফ্রি পণ্য অথবা ক্যাশব্যাকের তথ্য পাবেন।

মার্সেল শোরুম থেকে পণ্য কেনার পর গ্রাহক তার মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে তা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

এ প্রক্রিয়ায় গ্রাহকের নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হবে।

এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে কাঙ্খিত সেবা নেওয়া যাবে।