২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাগে যাবে এয়ার এরাবিয়ার ফ্লাইট

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে প্রথমবারের মত ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার এরাবিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 07:08 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সারজাহ বিমানবন্দর থেকে প্রাগে উড়াল দেবে উদ্বোধনী ফ্লাইট।

এতে আরও বলা হয়, শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকি পাঁচ দিনই ফ্লাইটটি চলবে। 

রোব ও মঙ্গলবার সারজাহ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টায় ছেড়ে যাওয়া ফ্লাইট প্রাগে অবতরণ করবে স্থানীয় সময় ১১টা ৫০ মিনিটে।

ফিরতি ফ্লাইটটি প্রাগ থেকে ৯টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করে সারজাহর স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে অবতরণ করবে।

বুধ, বৃহস্পতি এবং  শনিবার সারজাহ বিমান বন্দর থেকে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় ছেড়ে যাওয়া ফ্লাইট প্রাগে অবতরণ করবে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে।

ফিরতি ফ্লাইটটি প্রাগ থেকে ৯টা ৫ মিনিটে যাত্রা শুরু করে সারজাহর স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে অবতরণ করবে।