২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি ও ফিশ ফিডে পাটের ব্যাগ বাধ্যতামূলক

পোল্ট্রি ও ফিশ ফিডের মোড়কে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এ নিয়ে মোট ১৯টি পণ্যের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা দেওয়া হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 04:28 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

এ সংক্রান্ত বিধিমালার তফসিলে ওই দুটি পণ্য যুক্ত করে সরকার ইতোমধ্যে গেজেট জারি করেছে। আইন অনুযায়ী পণ‌্যের ওজন ২০ কেজির বেশি হলে মোড়কের এই নিয়ম প্রযোজ‌্য হয়।

২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

২০১৭ সালের ২৪ জানুয়ারি পেঁয়াজ, আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুড়ার মোড়ক হিসেবে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব‌্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়।

কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে।

পুরনো খবর:

৬ পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক
আরও ১১ পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক