৬ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি ১৩%
চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ১৩ শতাংশ।
বুধবার ব্যাংকের এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এসময়ে ব্র্যাক ব্যাংকের সমন্বিত (কনসলিডেটেড) কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৭২ কোটি ৮০ লাখ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ২৪২ কোটি ১০ লাখ টাকা।
জানুয়ারি-জুন সময়ে সলো ভিত্তিতে ব্যাংকের কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৫৫ দশমিক ১০ লাখ টাকা, যা ২০১৭ সালের একই সময়ে ছিল ২৩২ কোটি ৩০ লাখ টাকা।
২০১৮ সালে (জানুয়ারি-জুন) সমন্বিত আর্নিংস পার শেয়ার (ইপিএস) ২ দশমিক ৩৬ টাকায় পৌঁছায়, যা ২০১৭ সালের একই সময়ে ছিল ২ দশমিক ০৯ টাকা। ২০১৮ সালে (জানুয়ারি-জুন) সলো ভিত্তিতে, আর্নিংস পার শেয়ার (ইপিএস) ছিল ২ দশমিক ৩৮ টাকা, যা ২০১৭ সালের একই সময়ে ছিল ২ দশমিক ১৭ টাকা।
২০১৮ সালে জুনের শেষে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) সমন্বিতভাবে দাঁড়ায় ২৯ দশমিক ০৩ টাকা, যা ২০১৭ সালে জুন শেষে ছিল ২২ দশমিক ২৭ টাকা।
সলো ভিত্তিতে শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২০১৮ সালের জুন শেষে দাঁড়ায় ২৬ দশমিক ৭৩ টাকা, যা ২০১৭ সালের জুন শেষেছিল ২১ দশমিক ৫৫ টাকা।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে জোয়াদ্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সি আর ও চৌধুরী আখতার আসিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
