২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের বীরগঞ্জে খুললো ইসলামী ব্যাংকের শাখা

দিনাজপুরের বীরগঞ্জে চালু হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৩৮তম শাখা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 11:56 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

বৃহস্পতিবার ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে নতুন এই শাখার উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী ব্যাংক।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান এ কে. এম পেয়ার আহমাদ, বীরগঞ্জ শাখাপ্রধান মো. ইসমাইল হোসেন বক্তব্য দেন।

গ্রাহক ও অতিথিদের পক্ষে বক্তব্য দেন বীরগঞ্জের পৌর মেয়র মো. হানিফ, কাহারোলের উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, বীরগঞ্জ কলেজের অধ্যাপক মো. দলিলুর রহমান, মো. কবিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কহিনুর আক্তার, ব্যবসায়ী সুভাষ দাস ও ডা. মো. আব্দুল লতিফ।