২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০০ ক্রেতা ফ্রি পেলেন সিঙ্গার এলইডি টিভি

সিঙ্গার বিশ্বকাপ ক্যাম্পেইনে এলইডি টিভি ক্রয় করে এসএমএসের মাধ্যমে টিভিগুলো সম্পূর্ণ ফ্রি পেয়েছেন ৬০০ জন ক্রেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 08:09 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

‘লেট করলেই হবে দেরি, বিশ্বকাপে ১০০০ এলইডি টিভি ফ্রি’ ক্যাম্পেইন নিয়ে সিঙ্গার বাংলাদেশের  সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়, গত ১৫ মে থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় আগামী ১৫ জুলাই পর্যন্ত ১০০০ জন ক্রেতা ফ্রি টিভি পাবেন।

আর ফ্রি টিভি পেতে হলে ক্রেতাকে সিঙ্গার থেকে এলইডি টিভি বা স্মার্ট টিভি কিনে এসএমএস পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বকাপ প্রচারণার অংশ হিসেবে প্রতিশ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের মধ্যে এক হাজার টিভি দেবে সিঙ্গার।

পুরনো খবর:

সিঙ্গারের ফ্রি এলইডি টিভি পেলেন ২০০ ক্রেতা