২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিবদ্ধ হল এসিআই ও এমবিএ

আন্তর্জাতিক মিডিয়া এজেন্সি গ্রুপএম এর অঙ্গ প্রতিষ্ঠান এমবিএ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশি কনজ্যুমার ব্র্যান্ড এসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 07:22 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এসিআই।

এই চুক্তির ফলে এখন থেকে এসিআইয়ের বেশ কিছু পণ্যের মিডিয়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে এমবিএ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমীন, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাহিদ নেওয়াজ।

গ্রুপ-এম এর পক্ষ থেকে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম, এমবিএ এর সহকারী পরিচালক রাহাত সোহেল।