২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ১৮৯৯ টাকায় ইউএস-বাংলায় ভ্রমণের সুযোগ

ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ভাড়ার ওপর আকর্ষনীয় মূল্যহ্রাস ঘোষণা করেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 08:11 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সুযোগ ৭ জুন ১৫ জুন পর্যন্ত নির্ধারিত থাকবে। 

এ সময়ে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকায় ভ্রমণ করার জন্য সর্বনিম্ন এক হাজার ৮৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৭ জুন থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট চালাবে।

ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট ও রাজশাহীতে ১টি এবং বরিশালে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে।