২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্কান্দার মিয়া কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন ইস্কান্দার মিয়া।মহাব্যবস্থাপক থেকে তিনি এই পদে পদোন্নতি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 07:58 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।

ইস্কান্দার মিয়া ২০১২ সালের অক্টোবরে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান।

তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের সহাকারী পরিচালক পদে যোগ দেন। পরে তাকে প্রেষণে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে পাঠানো হয়।

এরপর তিনি কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন, বৈদেশিক মুদ্রা নীতি, ব্যাংকিং প্রবিধি ও নীতি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিস, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন, পেমেন্ট সিস্টেম এবং গভর্নর সচিবালয়ে দায়িত্ব পালন করেন।

মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতির পর তাকে বৈদেশিক মুদ্রা পরিদর্শক বিভাগের দায়িত্ব দেওয়া হয়।