২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ফাউন্ডেশেনের পুরস্কার পেলেন ১২ ক্ষুদ্র উদ্যোক্তা

১২ ক্ষুদ্র উদ্যোক্তা এবং দুইটি ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থাকে সনদ দিয়েছে সিটি ফাউন্ডেশেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 05:33 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

শনিবার ঢাকার একটি হোটেলে এই পুরস্কার বিতরণ করা হয়।

‘১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

সিটি ফাউন্ডেশেন বিদেশি বেসরকারি ব্যাংক সিটিব্যাংক এনএ-এর কল্যাণমুখি সংগঠন। 

আরলিংকস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক রোকেয়া আফজাল রহমান পুরস্কারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপদেষ্টা ও বাছাই পরিষদ মিলে বিজয়ী নির্বাচন করে।       

শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী একজনকে সাড়ে চার লাখ, প্রথম রানারআপকে দেড় লাখ এবং দ্বিতীয় রানারআপকে এক লাখ টাকা করে দেওয়া হয়।

শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী পেয়েছেন সাড়ে তিন লাখ টাকা। এই বিভাগের প্রথম রানারআপ দেড় লাখ এবং দ্বিতীয় রানারআপকে দেওয়া হয়েছে এক লাখ টাকা।

শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী পেয়েছেন সাড়ে তিন লাখ টাকা। প্রথসম রানারআপ দেড় লাখ এবং দ্বিতীয় রানারআপকে দেওয়া হয় এক লাখ টাকা।

শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী একজনকে দেওয়া হয় সাড়ে তিন লাখ টাকা, আর প্রথম রানারআপ দেড় লাখ এবং দ্বিতীয় রানারআপ পেয়েছেন এক লাখ টাকা।

বছরের সেরা দুই ক্ষুদ্রঋণ সংস্থা হিসেবে সিটি ফাউন্ডেশনের সনদ পেয়েছে ‘মমতা’। আর বছরের সেরা সৃজনশীল ক্ষুদ্রঋণ সংস্থার সনদ দেওয়া হয় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাকে।