২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা টি গোল্ড এখন বাজারে

টাটা টি বাংলাদেশের বাজারে নিয়ে এল নতুন ব্রান্ড টাটা টি গোল্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 12:13 AM

Updated : 19 Aug 2022, 02:02 PM

বুধবার ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে টাটা টি গোল্ডের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে এ সি আই কনজ্যুমার ব্রান্ডস্ এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর বলেন, “মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের যে লক্ষ্য এ সি আই কাজ করে যাচ্ছে, টাটা টি গোল্ড তারই একটি অংশ। এর মাধ্যমে আপনারা একটি অনন্য এবং অসাধারণ চায়ের স্বাদ দিনের যে কোনো সময় উপভোগ করতে পারবেন।”

বাজারে টাটা টি গোল্ড চা ৪০০ গ্রাম, ২০০ গ্রাম এবং ২৫ গ্রামের প্যাকে ১৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যে পাওয়া যাচ্ছে।

টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড, টাটা গ্লোবাল বেভারেজেস ওভারসিস হোল্ডিংস লিমিটেড এবং এ সি আই লিমিটেড একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় মোহতা, এসিআই এর জেনারেল ম্যানেজার (সেলস) জাহিদুল আলম, হেড অফ ফাইনান্স মইনুল হাকিম, মার্কেটিং ম্যানেজার মো. মনিরুল হাসান, হেড অফ টি বাইং এন্ড ব্লেন্ডিং শফিকুল ইসলাম।