‘ইয়ামাহা স্পিড গার্ল কনটেস্ট’ জিতলেন জুঁই, প্রেইরী এবং আনুস্কা
ইয়ামাহা স্পিড গার্ল কনটেস্ট প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছেন জয়নব আলম জুঁই, প্রেইরী আজাদ এবং আনুস্কা আসরাফিন।
মঙ্গলবার এসিআই সেন্টারে অনুষ্ঠিত ‘ইয়ামাহা স্পিড গার্ল’ এর সিলেকশন রাউন্ডে সেরা ২০ জন প্রতিযোগী থেকে এই তিনজন নির্বাচিত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইয়ামাহা ও এসিআই মটরস আয়োজিত এই প্রতিযোগিতায় সেরা তিনজন পুরস্কার হিসেবে পাবেন ইয়ামাহা আর১৫, ভি৩ এবং এফজেডএস এফআই ২০১৮ মডেলের সাথে ফটোশুট ও থাইল্যান্ডে ভ্রমণের সুযোগ।
গত ১ মে ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেইজে এই প্রতিযোগিতার খবর প্রকাশিত হওয়ার পর আবেদন করেন দুই হাজরের বেশি প্রতিযোগী।
আলোকচিত্রী কৌশিক ইকবাল, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা এবং এসিআই লিমিটেডের এইচআর ডিরেক্টর মো. মইনুল ইসলামের পরিচালনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
