বাংলালিংকের সঙ্গে সিম্ফনি ফোরজি হ্যান্ডসেট
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ও স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি নিয়ে এসেছে ৯ জিবি ফ্রি ইন্টারনেট, ৩০০ মিনিট অন-নেট ফ্রি টক টাইম এবং ৪৫ জিবি পর্যন্ত ডাটা বোনাসসহ ‘সিম্ফনি রোর ভি১৫০’।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে এই হ্যান্ডসেটটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং, বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, বাংলালিংকের হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন ও এডিসন গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শিহাব উদ্দিন।
স্মার্টফোনটি কিনে গ্রাহকরা প্রতি মাসে ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা ও ১০০ মিনিট ফ্রি টক টাইম উপভোগ করতে পারবেন পরবর্তী তিন মাসের জন্য।
এছাড়াও গ্রাহকরা তিন মাসের মধ্যে প্রতিবার ১ দশমিক ৫ জিবি ডেটা ক্রয়ের উপর ১০০% বোনাস পাওয়ার মাধ্যমে ৪৫ জিবি পর্যন্ত ইন্টারনেট উপভোগ করতে পারবেন ।
বাংলাদেশের সব বাংলালিংক স্টোর, বাংলালিংক ই-স্টোর এবং বাংলালিংকের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে পাওয়া যাবে অফারটি।
বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ সিং বলেন, “সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোন এবং বান্ডেল অফার ক্রেতাদের ডিজিটাল জীবনযাপনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করি এই দারুন অফার গ্রাহকদের ডিজিটাল জীবনযাপন উপভোগে বিশেষ সহায়ক হবে।”
এডিসন গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার শিহাব উদ্দিন বলেন, “বাংলাদেশের হ্যান্ডসেট ইন্ডাস্ট্রির শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সিম্ফনি বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা পূরণ করতে চেষ্টা করে যাচ্ছে।“
