এল ‘দ্রুত’
ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পণ্যের সমস্যা সমাধানের জন্য চালু হচ্ছে মোবাইল অ্যাপ ‘দ্রুত’।
শুক্রবার এই মোবাইল অ্যাপটি চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্রুত অ্যাপটি ডাউনলোড করলে ঘরে বসেই যে কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পণ্য মেরামত করা যাবে। প্রথমে ‘দ্রুত’ এর অ্যাপে সার্ভিসের জন্য বুকিং দিতে হবে, এরপর মুহূর্তের মধ্যে আমাদের সার্ভিস টিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়।”
‘দ্রুত’ এর ১৩টি নিজস্ব সার্ভিস সেন্টার এবং ১১৫ জন সার্ভিস এক্সপার্ট রয়েছে বলেও জানান তিনি।
বিস্তারিত জানতে ০৯৬৭৮৭৬৭৬৭৬ নাম্বারে অথবা drooto.com.bd ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
