‘প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা’ মালিহা কাদিরসহ ৩ জনকে
বেসরকারি এক উদ্যোগে সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, খান’স কিচেনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বেগম, যশোরের মদিনা মেটাল ইন্ডাস্ট্রিজের মালিক ফারুক হোসেনকে প্রতিভাবান উদ্যোক্তা সম্মাননা দেওয়া হয়েছে।
বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেন, “আজ যাদের সম্মানিত করা হল, তাদের সবাই প্রতিভাবান। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।”
এ নিয়ে পঞ্চমবারের মতো প্রতিভাবান উদ্যোক্তাদের সম্মাননা দিল বণিক বার্তা-বিআইডিএস।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও বিআইডিএসের পরিচালক ড. কে এ এস মুরশিদ। বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।
