২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ারে আরেকটি উড়োজাহাজ

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 06:53 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে নভোএয়ারের বহরে এটিআর উড়োজাহাজের সংখ্যা পাঁচটিতে দাঁড়াল।

উড়োজাহাজটি সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে নভোএয়ার। এছাড়াও আঞ্চলিক গন্তব্যেও ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন পাঁচটি, কক্সবাজারে তিনটি, যশোরে তিনটি, সিলেটে একটি, সৈয়দপুরে তিনটি ও কলকাতায় একটি ফ্লাইট চালাচ্ছে।