মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পুরস্কারের জন্য মনোনীত ‘বায়োস্কোপ’
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-তে গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং সেবা ‘বায়োস্কোপ লাইভ টিভি’ সেরা মোবাইল ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে।
অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি গত এক বছরে দেশের স্বনামধন্য পরিচালকদের নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনের মাধ্যমে বায়োস্কোপ শীর্ষস্থানীয় মোবাইল ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্মের তালিকায় স্থান করে নিয়েছে।
বায়োস্কোপের ওয়েব প্ল্যাটফর্ম ২০১৬ সালে এবং ২০১৭ সালে এর অ্যান্ড্রয়েড মোবাইল প্ল্যার্টফর্ম উন্মোচন করা হয়।
অল্প সময়ের মধ্যেই গুগল প্লে স্টোরের শীর্ষস্থানীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি।
