২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যাংকর গুঁড়োদুধ বাজারজাতে এসিআই

নিউজিল্যান্ডের দুগ্ধজাত খামারিদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার উৎপাদিত ‘এ্যাংকর’ গুঁড়োদুধ বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এসিআই লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসিআই অ্যাগ্রোলিঙ্ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 09:03 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার ঢাকার র‌্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে এ্যাংকারের নতুন মোড়ক উন্মোচন করে বলা হয়, এখন থেকে দেশের বাজারে এসিআই অ্যাগ্রোলিঙ্ক এককভাবে এই গুঁড়োদুধের পরিবেশক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারডেমের পুষ্টি বিভাগের প্রধান ডা. শামসুন্নাহার নাহিদ মহুয়া, ফন্টেরার শ্রীলঙ্কা এবং ভারতীয় উপমহাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুনীল শেঠি; এসিআই অ্যাগ্রোলিঙ্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি; এসিআই কনজ্যুমার ব্র্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।

সুনীল শেঠি বলেন, “আমাদের দুধ খামারীরা খামারেই দুধের মান পরীক্ষা করেন এবং সর্বাধুনিক যন্ত্রের মাধ্যমে যে ট্যাংকারগুলোতে দুধ সংগ্রহ করা হয় তাতেও পরীক্ষা করে দেখা হয়। আর এজন্যই সবচেয়ে গুণগত মানসম্পন্ন দুধ এ্যাংকার মিল্ক পাউডারে পরিণত হয়।”