বাঘারপাড়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে
যশোরের বাঘাপাড়া উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু হয়েছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় এ কেন্দ্রের উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা প্রধান মো. আসাদুজ্জামান, বাঘারপাড়া পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান বাচ্চু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: দিলারা উপস্থিত ছিলেন।
