দক্ষতা বাড়াতে স্যামসাং টেকনিক্যাল ফোরাম
শীর্ষ স্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিক্স সম্প্রতি প্রথমবারের মতো খুলনায় হোম অ্যাপ্লায়েন্স টেকনিশিয়ানদের জন্য ‘স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স টেকনিক্যাল ফোরাম ২০১৭’ শীর্ষক এক কনফারেন্সের আয়োজন করে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল টেকনিশিয়ানদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণ দেওয়া এবং তাদের সাথে স্যামসাং-এর সম্পর্ক দৃঢ় করা।
স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ফিরোজ মোহাম্মদ এবং স্যামসাংয়ের অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রার শুরু থেকেই একটি শক্তিশালী টেকনিশিয়ান দল তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেই প্রচেষ্টার একটি অংশ হিসেবে এরইমধ্যে আমরা প্রথমবারের মতো খুলনায় একটি সফল ফোরাম পরিচালনা করেছি। এখন আমরা বাংলাদেশের সব বিভাগীয় শহরে এই ফোরাম আয়োজন করার পরিকল্পনা করছি।”
দেশের বাছাইকৃত ১৩৭ জন টেকনিশিয়ান এই ফোরামে অংশ নেন। স্যামসাং বিশ্বাস করে, এই টেকনিশিয়ানরা ফোরাম থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে স্যামসাং-এর গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবে।
