২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পুলিশকে পিকআপ ও মোটর সাইকেল দিয়েছে কেএসআরএম

চট্টগ্রাম বিভাগীয় পুলিশকে একটি পিকআপ ও ছয়টি মোটর সাইকেল উপহার দিয়েছে কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 06:45 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রোববার কেএসআরএমের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় পুলিশের সুপারিন্টেনডেন্ট নূর ই আলম মিনার কাছে এসব যানবাহন বুঝিয়ে দেওয়া হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হস্তান্তর অনুষ্ঠানে কেএসআরএমের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, ডিজিএম এ বি এম রফিকুল আলম, ব্র্যান্ড কো অর্ডিনেটর মনিরুজ্জামান রিয়াদ ও সিনিয়র অফিসার মিজান উল হক উপস্থিত ছিলেন।

এএসপি রেজাউল মাসুদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।