স্মার্ট টিভি এনেছে ওয়ালটন
মোবাইল ফোনে নিয়ন্ত্রণ করার স্মার্ট টেলিভিশন বাজারে এনেছে ওয়ালটন।
শনিবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ হাজার ৯৯০ টাকায় ওয়ালটনের ৩২ ইঞ্চি এ স্মার্ট টেলিভিশন বাজারে রয়েছে। চলতি মাসে তার সঙ্গে ৪৩ ও ৩৯ ইঞ্চির দুটি নতুন মডেল যুক্ত হয়েছে।
এছাড়া ব্লুটুথ স্পিকার সমৃদ্ধ ২০ ইঞ্চি এলইডি টিভি বাজারে আনার কথাও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। যার দাম পড়বে ১২ হাজার ৯৫০ টাকা।
