২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু বাইক কার্নিভাল

বাংলাদেশে ইয়ামাহার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এসিআই মটরস ও বাইক বিডির আয়োজনে ঢাকায় শুরু হয়েছে বাইক কার্নিভাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 11:22 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

পুরনো খবর:

ঢাকা বাইক কার্নিভাল শুরু শুক্রবার

শুক্রবার বসুন্ধরা কনভেনশন সিটিতে এই আয়োজনের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আয়োজকরা বলছেন, বাংলাদেশে বাইক কার্নিভালের এমন আয়োজন এটাই প্রথম।

দুই দিনের এই আয়োজনে থাকছে বাইক র‌্যালি, বাইক গেইম শো ও কনসার্ট।

ভারত থেকে আসা লেডি বাইকার গ্রুপ শুক্রবার মোটরসাইকেলের কসরত দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে। কনসার্টে অংশ নেয় ব্যান্ড দল নেমেসিস ও এলআরবি।

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক এসিআই মটরস যাত্রা শুরু করে ২০০৭ সালে।

বর্তমানে সারা দেশে এসিআই কোম্পানির এই সহযোগী প্রতিষ্ঠানের ৩৪টির বেশি ডিলার পয়েন্ট রয়েছে।